মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার নানাবাড়িতে এসে ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল গাইবান্ধার সেই ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত অবশেষে নিয়োগ পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধ রাখার পর আলোচনায় আন্দোলনকারী সাংবাদিকেরা বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : আজ ০৪ অক্টোবর ২০২৬ (রবিবার) বেলা ২:০০টায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী মহোদয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে আগামী ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ৪,১০৩টি জেলে পরিবারের জন্য প্রতিটি পরিবারকে ২৫ কেজি হারে মোট ১০২.৫৭৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ অনুমোদন করা হয়েছে। শিগগিরই উপজেলা নির্বাহী অফিসারদের তদারকিতে এ চাল বিতরণ করা হবে।

সভায় ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় এবং এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে যাত্রীবাহী নৌযান, সড়কপথ, হাট-বাজার, আড়ত ও মাছঘাটে নিয়মিত অভিযান ও মনিটরিং জোরদারের জন্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। সভায় ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: