রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম
প্রশাসনও কি অটোপাশের মত অটো বাসের ড্রাইভিং সিটে? : ফিরোজ আলম মিলন আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

তিন দফা দাবিতে সিরাজগঞ্জে আদালতের কর্মচারীদের মানববন্ধন

নিউজ ডেস্ক :: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অধস্তন আদালতের কর্মচারীদের তিন দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন আদালতের কর্মচারীরা।

মানববন্ধনে সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যগণ।

বক্তরা বলেন, ‘আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করা ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: