শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

বরগুনার তালতলীতে ৩২পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনা প্রতিনিধি :: বরগুনার তালতলীতে ৩২ পিস ইয়াবাসহ আবুসালে দফাদার(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আলীবন্দর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমতলী-তালতলী সড়কে ইয়াবা সহ আটক করা হয়। আবুসালে দফাদার (২৮) উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীবন্দর এলাকার ছিদ্দিক দফাদারের ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো. কামরুজ্জামান মিয়া বলেন, আজ দুপুর ২টার দিকে গোপন সংবাদে জানতে পারি ইয়াবা বিক্রীর জন্য আবুসালে দফাদার নামের এক ব্যক্তি আলীবন্দর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমতলী-তালতলী সড়কে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে এসআই আলী হোসেন ও এএসআই আবুল কালাম আজাদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই।

এরপরে মাদক ব্যবসায়ীকে ৩২পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি আরও বলেন আটক আবুসালে দফাদারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: