রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : “তারেক রহমানের নির্দেশ, মাদকমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঘিওর, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিন হোসেনসহ, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এসব অপরাধ প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।