বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ? প্রশ্নপত্র ফাঁসের পরও আগের নিয়োগ কমিটি বহাল রেখে পরীক্ষা কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা সংস্কারেও দুর্ভোগ কাটছে না ঢাকা-রাজশাহী মহাসড়কে দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা এনসিপিতে ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরাম নেই: সারোয়ার তুষার প্রশান্ত মহাসাগরের তীরে আনন্দমেলার পিকনিক, দেশি খাবার ও আড্ডায় মিললেন প্রবাসীরা ইনফান্তিনোর ২১ কোটি টাকার গোপন আয় নগর জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ‘বিশেষজ্ঞ’ সাবেক আমলারা কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

ডাক্তারদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

জাতীয় ডেস্ক: সরকারি চিকিৎসকদের দুই শ টাকা এবং বেসরকারি চিকিৎসকদের তিন শ টাকা ফি নির্ধারণের জোরালো দাবি জানানো হয়েছে। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সম্প্রতি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে এই আবেদন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার ও সহসভাপতি রোকনে আলম চৌধুরীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা সেখানে অংশ নেন।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান যে, নির্দিষ্ট সময়ে একটি স্মারকলিপি তাদের দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং নিয়ম অনুযায়ী তা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: