মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম
আমিরাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলতে মাহ্দী আমিনের বৈঠক চুয়েটের আন্দোলনে ‘রাজনীতি’ দেখছেন সরকারের কেউ কেউ, শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা বঙ্গোপসাগরে নজরদারি করবে ৪ স্যাটেলাইট, কীভাবে কাজ করবে এ ব্যবস্থা? ‘আর্জেন্টিনা ছাড়ার সময় মেসি কতটা কষ্ট পেয়েছিল, তা সবাই দেখেছি’ প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে অভিযোগ শিবালয়ের উলাইল ইউনিয়নের থেকে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন উজিরপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগ চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

শিবালয়ের উলাইল ইউনিয়নের থেকে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবার চিহ্নিত করতে এ জরিপ পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে।

উল্লেখ্য, জরিপের মাধ্যমে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: