বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম
এক ভ্রমণকণ্যার ভয় জয় করে পৃথিবী দেখা | তাঁHER কথা | পর্ব–০৭ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে কেন গরুর মাংস খেতে মহানবী (সা.) কেন নিরুৎসাহিত করেছেন ৯ বছর পর খুলল ওসমানী উদ্যান, টিকিটের মূল্য ১০ টাকা সামাজিক অবক্ষয় রোধে আলোকিত মানুষ গড়ার বিকল্প নেই: সৎসঙ্গ ফাউন্ডেশন সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল চৌদ্দগ্রামে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২২ শিশু স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুক্রবার

সামাজিক অবক্ষয় রোধে আলোকিত মানুষ গড়ার বিকল্প নেই: সৎসঙ্গ ফাউন্ডেশন

বিশেষ প্রতিবেদক :: সামাজিক অবক্ষয় রোধ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় আলোকিত মানুষ গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সৎসঙ্গ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার কদমতলী থানার গ্যাস রোডের জমজম টাওয়ারে ‘আলোকিত মানুষের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

আর্নিকা রহমান আর্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ মহিলা ফোরামের অন্যতম উপদেষ্টা ভানু বেগম। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের বিশিষ্ট সমাজসেবক সৈকত খলিফা। প্রধান আলোচক ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার।

বক্তারা বলেন, বর্তমানে সামাজিক অবক্ষয় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা এবং অপসংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করতে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোর ও যুবকদের মধ্যে মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা সৎসঙ্গ ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত আলোচনা সভা, সেমিনার ও কবিতা আবৃত্তির মতো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। সভায় সংগঠনের নীতি ও মানবিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু সংগঠন আনন্দ ঘরের সদস্য আবিদ শেখ, ছোয়াইবা আক্তার মরিয়ম, মোহাম্মদ ওসমান, আরাফাত রহমান প্রান্ত, পাভেল ও ইফরান পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি করে। শিশুদের সাবলীল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সভাপতির বক্তব্যে আর্নিকা রহমান আর্নি উপস্থিত অতিথি, শিশু-কিশোর ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর উপস্থিত ছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: