বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে : পুতিন

নিউজ ডেস্ক :: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে।’ তিনি এই ত্রুটি সংশোধন করার জন্য আমেরিকার সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান।

পুতিন ‘রাশিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, ‘আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।’

পুতিন এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

আমেরিকার গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি বরং ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যাপকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করে যাচ্ছেন।
সূত্র : পার্সটুডে
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: