বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
তালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল বাংলা কিউআর কী? ব্যবহারে কী সুবিধা? রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার

রাজনীতি ডেস্ক: নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এই বিএনপি নেতার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। মহাদেবপুর ও বদলগাছী এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের রাজনীতিতে দলের ভেতরকার এই বিরোধ এখন প্রকাশ্যে চলে এসেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব অভিযোগ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় রবিউল আলম বুলেট দাবি করেন, মহাদেবপুরে দলের নাম ব্যবহার করে আলাদা সাইনবোর্ড দিয়ে সমান্তরাল কার্যালয় চালানো হচ্ছে। নির্ধারিত কর্মসূচির পরপরই ওই অননুমোদিত সাইনবোর্ড নামিয়ে ফেলা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে তারা এতদিন নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে আসলেও স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ের কারণে এতদিন মুখ খোলেননি বলে জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে চিঠি দিয়ে চাঁদা তোলার অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এগুলোর সুনির্দিষ্ট প্রমাণ জনগণের সামনে তুলে ধরা হবে।

বক্তব্যে গত আট থেকে নয় মাসের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন মহাদেবপুর উপজেলা বিএনপির এই শীর্ষ নেতা। নির্দিষ্ট ব্যাংক ড্রাফটের নম্বরসহ যাবতীয় হিসাব দলের শীর্ষ নেতৃত্বের কাছে পেশ করার ঘোষণা দিয়ে তিনি জানান, এসব অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ক্ষমতা ও প্রশাসনিক বলয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি হতে পারে না। বিগত সময়ের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে খাদ্যগুদামসহ বিভিন্ন খাতের বরাদ্দে অনিয়মের অভিযোগ আনেন।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল জানিয়েছেন, রাজনীতিতে প্রতিপক্ষ বা সহকর্মীদের এমন মন্তব্য স্বাভাবিক একটি বিষয়। বর্তমানে দেশ ও গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়ায় যে কেউ যেকোনো বিষয়ে মতামত প্রকাশ করতে পারে বলে তিনি মন্তব্য করেন। যাঁদের কাছে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য রয়েছে, তাঁদের তা জাতির সামনে নিয়ে আসার আহ্বান জানান এই সংসদ সদস্য। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সংবাদকর্মীদের বিষয়টি স্বাধীনভাবে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: