শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

বেয়ারস্টোর নৈপূণ্যে প্রোটিয়াদের হারালো ইংল্যান্ড

নিউজ ডেস্ক :: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে থাকলো ইংল্যান্ড। প্রোটিয়াদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য বেয়ারস্টো ও বেন স্টোকসের নৈপূণ্যে ৪ বল বাকি থাকতেই টপকে যায় মরগানের দল। ফলে ৫ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা।

শুক্রবার (২৭ নভেম্বর) কেপ টাউনের নিউল্যান্ডসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টেম্বা বাভুমাকে হারালেও অধিনায়ক কুইন্টন ডি কক ও ডু প্লেসির ব্যাটিংয়ে বড় স্কোরের দিকেই ছুটে দক্ষিণ আফ্রিকা।

টম কারানের এক ওভার থেকেই ২৪ রান নেন ডু প্লেসি। দুই ছক্কা আর চার বাউন্ডারিতে ৫৮ রানের মাথায় বিদায় নেন ডু প্লেসি। এর পর দলের হাল ধরেন ভ্যান ডার ডাসেন, তিন ছক্কায় সাজান নিজের ৩৭ রানের ইনিংসটি। এর আগে অধিনায়ক ডি কক করে যান ৩০ রান। হেনরিক ক্লেসেনের ব্যাট থেকে আসে ২০।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ সংগ্রহ করে প্রোটিয়ারা। দলের হয়ে ৩টি উইকেট লাভ করেন ইংলিশ পেসার স্যাম কারান।

১৮০ লক্ষ্যে খেলতে নেমে জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ৩৪ রান তুলতেই শুরুর তিন ব্যাটসম্যান হারিয়ে ফেলে দলটি। এর দলের হাল ধরেন বেয়ারস্টো ও বেন স্টোকস।

বেন স্টোকস ব্যক্তিগত ৩৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেয়ারস্টো। ৪৮ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে ৯টি চার ও ৪টি ছক্কার মার ছিল।

অনবদ্য ইনিংসের জন্য ম্যাচসেরা হন বেয়ারস্টো।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: