শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

কেরানীগঞ্জে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

টিটু আহম্মেদ কেরানীগঞ্জ প্রতিনিধি :: ঢাকার কেরানীগঞ্জে খাল থেকে হাত-পা বাধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ রোববার (৩০শে নভেম্বর) দুপুরে উপজেলার শাক্তা ইউনিয়নের নতুন ভাড়ালিয়া খাল থেকে লাশটি উদ্ধারের খবর নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের উপপরিদর্শক খাইরুজ্জামান।

তিনি জানান, লোক মারফত খবর পেয়ে লাশটি উদ্ধার করি। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তির নাম বাবুল ওরফে ছটাক বাবুল (৫০)। সে মালঞ্চ গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, আমরা লাশটির পরিচয় সনাক্ত করেছি। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যু কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: