সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে মন্ত্রী সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ১ লাখ মাস্ক বিক্রি করল বায়ার্ন মিউনিখ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্কের কোনো বিকল্প নেই। আর এমন পরিস্থিতিতে ২৪ ঘণ্টায় নিজেদের ক্লাবের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ লাখ মাস্ক বিক্রি করলো বায়ার্ন মিউনিখ। অবশ্য নিজেদের আর্থিক লাভের জন্য জার্সির মতো মাস্ক বিক্রিতে নামেনি জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

অ্যালিয়েঞ্জ অ্যারেনার দুই তারকা জশুয়া কিমিচ ও লিওন গোরেৎজকার পরিকল্পনাতে ক্লাব সমর্থকদের কাছে মাস্ক বিক্রি করে বায়ার্ন। মাস্ক বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ দান করা হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামা সংস্থাগুলোকে।

মাস্কগুলো তৈরি হয়েছে বায়ার্নের স্কার্ফ (উত্তরীয়) থেকে। যেসব স্কার্ফ বিতরণ করার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের সময়।

বায়ার্নের মাস্ক শিশুদের জন্য বিক্রি করা হয়েছে ৫.৯৫ ইউরোয় (বাংলাদেশি মুদ্রায়  প্রায় ৫৪৭ টাকা)। আর বড়দের জন্য প্রতিটি মাস্কের দাম রাখা হয়েছে ৬.৯৫ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩৯ টাকা )।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: