সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী শেষ মুহূর্তের গোলে বিতর্কের ম্যাচে সিটির বিপক্ষে আর্সেনালের নাটকীয় ড্র গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকে উপদেষ্টা পরিষদ করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচন পদ্ধতিতে আসছে পরিবর্তন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগ নেতা আটক জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’ দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ পাকিস্তানে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহার চায় সিপিবি খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত

কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী

নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ দিনগুলো যেখানে কেটেছিল, কলকাতার সেই ঐতিহাসিক ফ্ল্যাটটি স্থায়ীভাবে কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। সম্প্রতি এ বিষয়ে কলকাতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে। কবির পরিবারের এমন উদ্যোগে সাহিত্যপ্রেমী মহলে বেশ ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।

কলকাতা পৌর করপোরেশনের প্রশাসক স্মিতা পান্ডের সঙ্গে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঢাকার অগ্নিবীণা সংগঠনের সভাপতি রবীন মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বৈঠকে কবির কলকাতার ওই ফ্ল্যাটটির বর্তমান অবস্থা এবং সেটি রক্ষণাবেক্ষণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

নজরুল পরিবারের এই দীর্ঘদিনের দাবি ছিল কবির স্মৃতিধন্য স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা। কলকাতার যে ফ্ল্যাটে কবি জীবনের একটি দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন, সেটি সাহিত্যিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্ল্যাটটি ব্যক্তিগত মালিকানা থেকে মুক্ত করে যথাযথ মর্যাদায় সংরক্ষণের পরিকল্পনা চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফ্ল্যাটটি মিউজিয়াম বা নজরুল স্মৃতিকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে তা দুই বাংলার সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য প্রাপ্তি হবে। আলোচনা ইতিবাচকভাবে এগোলে খুব দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: