বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

রাতে কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ডেস্ক :: বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতে লেগে আজ স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। দেখা যাবে বাংলা টিভি ও টি-স্পোর্টসে। ইতিমধ্যে করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোট জেমি ডে। করোনা নেগেটিভ হওয়ায় গত বুধবার কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

এদিকে কাতারের সঙ্গে পূর্ব পরিসংখ্যান বলছে, সব দিক দিয়েই বাংলাদেশের থেকে এগিয়ে কাতার। ফিফা র‌্যাংকিংয়ে দুই দলের ব্যবধান অনেক দূর। কাতার যেখানে ৫৯, বাংলাদেশ সেখানে ১৮৪-তে।

এর আগে ঘরের মাঠে ২-০ গোলে কাতারের কাছে হেরেছিল জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তারের কাছে হেরেছিল ১-০ গোলে। আর সেই আফগানিস্তানকে দোহায় ৬-০ গোলে ডুবিয়েছে কাতার।

এদিকে কাতারের সঙ্গে মূল লড়াইয়ের আগে স্থানীয় দুটি ক্লাবের সঙ্গে খেলেছে বাংলাদেশ। যেখানে প্রত্যেকটিতে হেরেছে তারা। ফলে মূল দলের সাথে লড়াইটা কতটা গড়ে তুলতে পারবেন জামাল ভূঁইয়ারা সেটাই দেখার বিষয়। তারপরও ফিরতি লেগের ম্যাচে জয়ের আশা নিয়েই কাতারে এসেছে জেমির দল।

জেমিকে পেয়েও উজ্জীবিত দল। জেমি জানিয়েছেন, ‘শক্তিশালী দল হিসেবে কাতারকে সমীহ করলেও সেটা মাথা নত পর্যায়ে নিতে চায় না তার দল। তিনি কাতারের মাটিতে তাদের রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান। অর্থাৎ ডিভেন্সিভ মুডেই আজ মাঠে নামবে বাংলাদেশে। ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারলেই খুশি বাংলাদেশ।’
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: