মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

করোনায় আক্রান্ত ইরেশ যাকের

নিউজ ডেস্ক :: অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে তিনি কোভিড পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

করোনা পজিটিভের খবরটি সামাজিক যোগাযোগামাধ্যমে জানিয়েছেন অভিনেতা নিজেই। রোবিবার (১৩ ডিসেম্বর) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

কয়েক দিন ধরে সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন তিনি। রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিড টেস্ট করান। রাতেই রিপোর্ট হাতে পান, তাতে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

করোনায় আক্রান্ত হওয়ার পর ইরেশ বলেছেন, ‘করোনা পজিটিভ হলাম। গত এক সপ্তাহে যারা আমার কাছাকাছি ছিলেন, তাদের সাবধানে থাকার অনুরোধ করছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’

ইরেশ যাকেরের বাবা দেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের গত ২৭ নভেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ চার বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর দুদিন আগে তারও কোভিড-১৯ পজিটিভ আসে।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: