মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা

৫৫ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক :: দেশে ৫৫টি পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে দলটি। দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রার্থী দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি।

বিএনপির প্রার্থীরা হলেন- দিনাজপুর সদরে সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে মো. মোকারম হোসেন, বিরামপুরে মো. হুমায়ন কবির। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. শহিদুল ইসলাম। গাইবান্ধার সুন্দরগঞ্জে আবু খায়ের মো. মশিউর রহমান, গাইবান্ধা সদরে মো. শহিদুজ্জামান শহীদ। বগুড়ার শেরপুরে স্বাধীন কুমার কুন্ডু, সান্তাহারে তোফাজ্জল হোসেন।

রাজশাহীর কাকনহাটে মো. হাফিজুর রহমান, ভবানীগঞ্জে মো. আব্দুর রাজ্জাক প্রাং, আড়ানীতে তোজাম্মেল হক। নাটোরের নলডাঙ্গায় মো. আব্বাছ আলী, গোপালপুরে শেখ আব্দুল্লাহ আল মামুন কচি, গুরুদাসপুরে মো. আজমল হক বুলবুল।

সিরাজগঞ্জ সদরে মো. সাইদুর রহমান, উল্লাপাড়ায় মো. আজাদ হোসেন, বেলকুচিতে মো. আলতাব হোসেন, রায়গঞ্জে মো. জাহিদুল ইসলাম, কাজীপুরে মো. আল আমিন। পাবনা ঈশ্বরদীতে রফিকুর ইসলাম, ফরিদপুরে মো. এনামুল হক, সাথিয়ায় মো. সিরাজুল ইসলাম সিরাজ, ভাঙ্গুড়ায় মো. আব্দুল কাদের।

মেহেরপুরের গাংনীতে মো. আসাদুজ্জামান বাবলু। কুষ্টিয়া সদরে মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা, মিরপুরে মো. আবজাল হোসেন। ঝিনাইদহের শৈলকুপায় মো. খলিলুর রহমান।

বাগেরহাটের মোংলাপোর্টে মো. জুলফিকার আলী। মাগুরার মাগুরা সদরে মো. ইকবাল আকতার খান (কাফুর)। পিরোজপুর সদরে শেখ শহীদুল্লাহ। টাঙ্গাইলের ধনবাড়ীতে এস এম এ সোবহান। ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শহিদুল ইসলাম। নেত্রকোনার মোহনগঞ্জে মো. মাহবুবুন নবী শেখ, কেন্দুয়ায় শফিকুল ইসলাম।

কিশোরগঞ্জ সদরে মো. ইসরাইল মিঞা, কুলিয়ারচরে নুরুল মিল্লাত। ঢাকার সাভারে আলহাজ মো. রেফাত উল্লাহ। নরসিংদীর মনোহরদীতে মো. মাহমুদুল হক। নারায়ণগঞ্জের তারাবোতে নাসির উদ্দিন। ফরিদপুরের বোয়ালমারিতে আ. শুকুর শেখ। শরিয়তপুর সদরে অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী। সুনামগঞ্জ সদরে মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম, জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান।

মৌলভীবাজারের কমলগঞ্জে মোহাম্মদ আবুল হোসেন, কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ। হবিগঞ্জের মাধবপুরে হাবিবুর রহমান, নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী। কুমিল্লার চান্দিনায় মো. আলমগীর খান। ফেনীর দাগনভূঞায় কাজী সাইফুর রহমান, নোয়াখালীর বসুরহাটে কামাল উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি সদরে মো. ইব্রাহীম খলিল এবং বান্দরবানের লামায় মো. শাহীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: