বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

নরসিংদীর শিবপুরে বাসের চাপায় নিহত ১

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর শিবপুরে বেপরোয়া বাসের চাপায় ফাতেমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ফাতেমা শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেকে এ দুর্ঘটনা ঘটে। এসময় সোহাগ পরিবহনের ওই বাসটি আটক করেছে পুলিশ।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাতেমা বেগম তার মেয়ের বাড়ি থেকে কামারটেক হয়ে শিবপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহি বাস বেপরোয়া গতিতে অপর একটি গাড়ীকে পাশ কাটানোর সময় পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বেলাব উপজেলা বারৈচা এলাকায় ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: