সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের

তিন মাসের বেতনের টাকা দুঃস্থদের দান করলেন আশরাফুল

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের কারণে শাস্তি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সে কারণেই ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে রয়েছেন তিনি। এরপর ২০১৮ সালে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন আশরাফুল। আর এবার করোনা ভাইরাসের কারণে বিসিবি থেকে তিন মাসের অগ্রিম বেতন পেয়েছেন তিনি। সেই বেতনের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন আশরাফুল।

আশরাফুল জানান, ‘আমার কাছে মনে হয় সবারই এই কঠিন সময়ে এগিয়ে আসা উচিৎ। দেশের এমন মহামারি হয়েছে বলেই এমটা করেছি। আমি বিসিবি থেকে আমার তিন মাসের বেতনের ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুঃস্থদের দান করে দিয়েছি। কারো মুখে যদি একটু হলেও হাসি ফোটে সেটা নিজের কাছেই ভালো লাগবে।’

তবে এখানেই শেষ নয়। করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে নিজের স্মারক ব্যাট নিলামে তুলবেন আশরাফুল। প্রথমে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন এক সময়ের দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: