শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

শৈলকুপায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে পিটিয়ে হত্যা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামে কুষ্টিয়ার রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হোসেন (২২) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত আরাফাত শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর হোসেনের ছেলে ।শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, উপজেলার শেখপাড়া গ্রামের আরফাত হোসেন ও তার পিতা জাহাঙ্গীর হোসেন বাড়ির পাশে ক্রয়কৃত একটি জমি মঙ্গলবার দুপুরে ঘিরতে যায়। এসময় পাশ্ববর্তি জমির মালিক একই গ্রামের মৃত রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাধা দেয়।

সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা গাছের ডাল দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। তখন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: