শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

অভিনেত্রীর ১৫ মিনিটের দাম ৪ কোটি

নিউজ ডেস্ক :: বলিউডের সেক্স সিম্বল নায়িকা বলা হয় উর্বশী রাউতেলাকে। অভিনয় দিয়ে খুব একটা মুগ্ধতা ছড়াতে না পারলেও গ্ল্যামার ও সৌন্দর্যে তিনি বলিউড মাতিয়ে রেখেছেন। তার ভক্তের সংখ্যাও কম নয়। তাদের আপডেট রাখতে সোশাল মিডিয়ায় নিয়মিত থাকেন তিনি।

সেখানে একের পর এক নজরকাড়া ছবি ও ভিডিও দিয়ে থাকেন আলোচনায়।

এবার উর্বশী খবরের শিরোনামে এলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে। সেখানে নতুন রেকর্ড করলেন তিনি। অনুসারীর দিক থেকে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে ছাড়িয়ে গেলেন উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রামে হৃতিকের ফলোয়ার ৩৩.৩ মিলিয়ন। আর উর্বশীর ফলোয়ার এখন ৩৩.৬ মিলিয়ন।

এদিকে আরও এক রেকর্ড দখল করলেন উর্বশী। যা এর আগে বলিউডে আর কোনো তারকার ভাগ্যে জুটেনি। সবচেয়ে কম সময় ব্যয় করে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার মালিক এখন তিনি। গেল ৩১ ডিসেম্বর নতুন বছরের এক আয়োজনে মাত্র ১৫ মিনিট উপস্থিতির জন্য উর্বশী পারিশ্রমিক নিয়েছেন ৪ কোটি রুপি।

দুবাইয়ের নামকরা ফ্যাশন হোটেল পালাজো ভার্সেসে ছিল নিউ ইয়ার পার্টি। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করারও একটি সেশন ছিল। মাত্র ১৫ মিনিটের আয়োজনে চার কোটি রুপি পারিশ্রমিক নেয়ার নজির বলিউডে আর কারোর নেই। বলিউডের কোনো তারকা এখনো এই সংক্ষিপ্ত উপস্থিতির জন্য এত বড় অঙ্কের অর্থ নেননি। উর্বশীই প্রথম এত বড় অঙ্কের পারিশ্রমিক নিলেন।

কঠোর পরিশ্রম আর দৃঢ়চেতা মনোভাবের কারণে খানিকটা সাফল্যের দেখা মিলছে উর্বশীর ক্যারিয়ারে। সময়টা বেশ ভালো যাচ্ছে সেটাও বোঝা যায় তার পারিশ্রমিক দেখে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: