মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

মৃত্যুপুরী ব্রাজিলে আরও সহস্রাধিক প্রাণহানি

নিউজ ডেস্ক :: মৃত্যুপুরী ব্রাজিলে থামছে না করোনার তাণ্ডব। একদিন আগে প্রাণহানি দুই লাখ ছাড়ানোর পর আজও সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে সেখানে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে অর্ধলক্ষাধিক মানুষের। বেড়েছে সুস্থতাও। তবে সংক্রমণের তুলনায় তা কম।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ১৫ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৪ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১ হাজার ৫৪২ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৭১ লাখ ১৪ হাজার ৪৭৪ জন রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ১৭ হাজার ৫৪৩ জন।

গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির প্রধানকেন্দ্রে পরিণত হয়। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে কলম্বিয়ায় করোনাক্রান্ত রোগী আজ ১৭ লাখ ৫৫ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৪৩১ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ১৭ লাখ ৩ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২৭৩ জনের।

পেরুতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৯ হাজারের অধিক। যেখানে মৃতের সংখ্যা ৩৮ হাজার ১৪৫ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৬ লাখ ৩৩ হাজারের বেশি। এখন পর্যন্ত ১৬ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে।
এআই/ এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: