মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা

দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা বাড়ার প্রেক্ষাপটে অপচয় রোধ, আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিগুলোর আগের গ্যাস সরবরাহের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে গ্রাহকসেবা ও সন্তুষ্টি অর্জনে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-৪ শাখা এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, গ্যাস সংযোগ প্রাপ্তির অনুমোদিত ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী লে-আউট পরিকল্পনা ও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত উপযুক্ত ঠিকাদার দিয়ে সিভিলসহ সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির নিজস্ব অনুমোদিত জনবল ব্যবহার করা যাবে না।

এছাড়া একই আঙিনায় অবস্থিত একই মালিকানাধীন কিন্তু ভিন্ন ঠিকানার ইউনিটে ব্যবহৃত গ্যাস ব্যবস্থাপনায় এনালগ বা স্ন্যাপশট মিটার (ব্যালেন্সিং) মডেলের আলোকে সমন্বয় করার নির্দেশ দেয়া হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, একই আঙিনার ভিন্ন ইউনিটে ক্যাশলেস পে-কার্ডের মাধ্যমে প্রিপেইড গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন ক্যাটাগরিতে সমন্বয় করা যাবে। তবে ভিন্ন ক্যাটাগরিতে প্রিপেইড গ্যাস কোনোভাবেই ক্যাশলেস পে-কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে না।

এছাড়া প্রতি মাসের শেষের পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে আগের মাসের ব্যবহৃত গ্যাস বিল পরিশোধ নিশ্চিত করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: