শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

অবশেষে সিলেট মহানগর আওয়ামীলীগের কমিটিতে কামরান পুত্র শিপলু

সিলেট প্রতিনিধি :: নানা আলোচনা সমালোচনার পর অবশেষে সিলেট মহানগর আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই পেয়েছেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

সিলেট জেলা আওয়ামী লীগের গত কমিটিতে স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন শিপলু। তবে বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুর পর এবার মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে চেয়েছিলেন তিনি। মহানগর আওয়ামী লীগের কমিটিতে রাখার জন্য দলের নেতাদের কাছে জানায়িছিলেন তিনি। তবে সিলেট থেকে কেন্দ্রে পাঠানো প্রস্তাবিত তালিকায় জেলা কমিটিতেই রাখা হয় শিপুলকে।

এনিয়ে শিপলু অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হন শিপলু।

অবশেষে শনিবার কেন্দ্র থেকে অনুমোদন পাওয়া সিলেট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে আরমান আহমদ শিপলুকে।

শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে ৭৫ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে শিপুল ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও এডভোকেট সালেহ আহমদ সেলিম।

শিপুলর বাবা সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ১৯৮৯ সাল থেকে সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ২০০২ সালে মহানগর আওয়ামী লীগের সভাপতি হন। সেই দায়িত্ব তিনি সামলেছেন প্রায় দেড় যুগ। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু প্রতিবেদককে বলেন, আমাকে সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় স্থানীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার উপর যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তার যথাযথ ভাবে পালন করে যাব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: