শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

ওরস্যালাইনের বিজ্ঞাপনে শাকিব খান

নিউজ ডেস্ক :: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। যদিও তিনি বড় পর্দার তারকা। তবে এবার আবারও তাকে দেখা যাবে ছোট পর্দায়। নতুন বছরের শুরুতেই এসএমসি ওরস্যালাইন-এনের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন ‘হাসিনা : আ ডটারস টেল’খ্যাত নির্মাতা পিপলু খান।

এরই মধ্যে বিএফডিসির জসিম ফ্লোরে এর দৃশ্য ধারণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা পিপলু খান। এর আগেও শাকিব ওরস্যালাইনের বিজ্ঞাপন করেছিলেন। সেখানে নিজ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে নতুন বিজ্ঞাপনে একেবারে ভিন্নভাবে উপস্থিত হবেন এই তারকা।

বিজ্ঞাপন প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সিনেমায় মানুষ আমাকে যেমন দেখে বিজ্ঞাপনও অনেকটা তেমন। খুব সাধারণ কনসেপ্ট, কিন্তু দেখানো হচ্ছে অসাধারণভাবে।’

শিগগির শাকিব খানের এই এসএমসি ওরস্যালাইন-এনের বিজ্ঞাপনটি দেশের সব টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমগুলোতে প্রচারে আসবে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: