বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন খুবির ৮৮ শিক্ষার্থী

নিউজ ডেস্ক :: ২০২০-২১ অর্থবছরের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮৮ জন শিক্ষার্থী। গত ১১ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী- ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান- এই তিনটি গ্রুপে মোট ৩২৪৯ জন ফেলোশিপ পাচ্ছেন এ বছর।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান গ্রুপে ৪৬ জন ও জীব ও চিকিৎসাবিজ্ঞান গ্রুপে ১২ জন এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে ৩০ জন মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্ত ভৌতবিজ্ঞান গ্রুপের ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে- পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ২২ জন, পরিসংখ্যান ডিসিপ্লিনের ১০ জন, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ৩ জন, গণিত ডিসিপ্লিনের ৮ জন, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৩ জন রয়েছেন।

খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপের ৩০ জনের মধ্যে- ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ১৪ জন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ৩ জন, উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের ১ জন, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৩ জন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ৫ জনসহ অন্যান্য ডিসিপ্লিন থেকে আরও ৪ জন মনোনীত হয়েছেন।

জীব ও চিকিৎসাবিজ্ঞান গ্রুপে ১২ জনের মধ্যে ফার্মেসি ডিসিপ্লিনের ১০ জন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২ জন মনোনীত হন।

ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: