সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে সরকারের অর্থ ব্যবস্থাপনা: আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয় নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা

নোয়াখালীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রীর

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে বজ্রপাতের শিকার হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল বুধবার) সকাল সাড়ে দশটার দিকে বসত বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ফাহিমা আক্তার (৮), একলাশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তোরাব আলী দারোগা বাড়ির আব্দুল মতিন’ মেয়ে এবং সে একলাশপুর দালান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে শিকার হয়ে ওই শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: