রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

নোয়াখালীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রীর

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে বজ্রপাতের শিকার হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল বুধবার) সকাল সাড়ে দশটার দিকে বসত বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ফাহিমা আক্তার (৮), একলাশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তোরাব আলী দারোগা বাড়ির আব্দুল মতিন’ মেয়ে এবং সে একলাশপুর দালান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে শিকার হয়ে ওই শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: