শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেটে ইয়াবা সহ এস আই রোকন আটক, সাথে নারী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর সুবিদবাজার থেকে ইয়াবাসহ পুলিশের সাময়িক বরখাস্তকৃত এক এসআইকে আটক করা হয়েছে। তার সাথে এক নারী সহযোগীসহ আরও দুজনকে আটক করে পুলিশ। আজ সোমবার বিকাল সোয়া ৪টার দিকে এ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাময়িক বরখাস্তকৃত এসআই মো. রোকনউদ্দিন (৪২), রীমা (৪২), জসিম উদ্দিন (২৪) ও ফাহিম শাহরিয়ার (৪১)। রোকনউদ্দিন আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজারের চন্দ্রিমা আবাসিক এলাকার ব্লক-এ’র ৩নং খাঁন মঞ্জিল বাসায় কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো. সামসুদ্দিন সালেহ আহমেদ ও ওসি এসএম আবু ফরহাদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে ওই বাসা থেকে ১৮৫ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকাসহ ওই চারজনকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. রোকনউদ্দিন মাদকসংক্রান্ত কারণে আগে থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: