শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেট বিয়ানীবাজার হাওরে অজ্ঞাত নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই দিঘীরপার এলাকার হাওর থেকে অর্ধদগ্ধ এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ওইদিন বিকালে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়ের নেতৃত্বাধীন একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নৃশংস ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকা থেকে উৎসুক জনতা ছুটে এসেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাশটি অজ্ঞাত কোনো নারীর। মরদেহটির ৭০ ভাগ অংশই দগ্ধ। মাথায় লম্বা চুল রয়েছে। অর্ধেক দগ্ধ পা দুটো আকারে ছোট। অজ্ঞাত নারীকে শ্বাসরুদ্ধ করে অন্যত্র হত্যা করে এই হাওরে এনে শুকনো খড় দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খুনিরা লাশের পরিচয় গোপন রাখতেি হত্যার পর এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ। তবে কী অবস্থায় তাকে পুড়ানো হয়েছে সেটি ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যাবে বলছে পুলিশ।

এদিকে, এ প্রতিবেদন লিখা পর্যন্ত ঘটনাস্থলে সিলেট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের একটি দল এসে পৌঁছেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, থানা পুলিশ ও পিবিআইয়ের একটি ঘটনাস্থলে রয়েছে। অজ্ঞাত মরদেহটি একজন নারীর। লাশটির শরীরের ৭০ ভাগ অংশই দগ্ধ। লাশের পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি।

তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: