শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইভ্যালিতে সিওও হিসেবে যোগ দিয়েছেন এইচএম তারিকুল কামরুল

নিউজ ডেস্ক :: দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে সম্প্রতি চিফ অপারেটিং অফিসার(সিওও) হিসেবে যোগ দিয়েছেন এইচএম তারিকুল কামরুল।

বহুজাতিক কোম্পানিসহ দেশের বৃহৎ কোম্পানিগুলোতে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারিকুল কামরুলের। এর আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসাবে কর্মরত ছিলেন।

তিনি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ, ট্রান্সকম লিমিটেডের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে সুনামের সাথে তার কর্মজীবন অতিবাহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন তারিকুল কামরুল।

বাংলাদেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ডিজিটালাইজ করার জন্য নতুন আকর্ষণীয় অ্যাপ ভিত্তিক সার্ভিস চালু করার সাথে সাথে ইভ্যালির ইকমার্স ব্যবসা প্রসারে গতি আনতে তারিকুল কামরুল বিশেষ মনোনিবেশ করবেন বলে প্রতিষ্ঠানটি আশা করছে। (বিজ্ঞপ্তি)

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: