শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বীমা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ কাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি ডিআরইউর সদস্য, দেশের ব্যাংক-বীমা খাত, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।