শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
জেনারেল হাসপাতাল: হাসপাতালে ডেঙ্গু রোগীকে মশারি দেওয়া হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়: অনুমোদন ছাড়া স্মৃতিস্তম্ভ তৈরি করে চলেছে ডাকসু রপ্তানিতে ছিল শীর্ষে, এখন দেনার দায়ে নিমজ্জিত মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে নাগরিক দায়িত্বের ওপর জোর জনপ্রশাসন সচিবের বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা: রিটেইল ব্যাংকিং ব্যবসা ছাড়ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড শাহজালালে সেই মাহদীকে আটকে দিল ইমিগ্রেশন ফেস অব বাংলাদেশ ২০২৬: বিজয়ীর মুকুট পরলেন অদিত সারজিল কোরেশি ও আফসানা সুলতানা ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা ভিউ! ঝড় তুলেছে যে জাপানি সিরিজ চট্টগ্রামে ‘কিশোর গ্যাং’ নেতাকে জুলাই যোদ্ধা দাবি মেয়রের, অভিযানের পর ওসি বদলি বিশ্ব ডাক দিবস আজ: বাড়িতে পণ্য পৌঁছে ঘুরে দাঁড়াতে চায় ডাক বিভাগ

জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী

জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে। চাইলেও এক মাসের মধ্যে সমাধান হবে না। এর জন্য সময় প্রয়োজন। সরকার ন্যূনতম তিন মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। এ সংকট সমাধানের জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। জ্বালানি সংকট সমাধানের জন্য সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

দেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি; অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও জ্বালানি সংকট। যা অর্থনীতিকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এমন পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন।

সেমিনারে শিল্প উদ্যোক্তারা জ্বালানি সংকটের বিষয়ে উদ্বেগ জানান। তারা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: