মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

নিউজ ডেস্ক :: ক্লাব বিশ্বকাপের ফাইনালে গেল বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে মিশরের দল আল আহলিকে হারিয়েছে তারা। আগামী বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। খেলার দুই অর্ধে দুটি গোল করে দলকে ফাইনালে নিয়ে যান লেভানদোভস্কি।

ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন। সের্গে জিনাব্রির পাসে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চলতি বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি। প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়তে দেননি আল আহলির গোলরক্ষক মোহামেদ এল শেনাউয়ি। বায়ার্নের বেশ কয়েকটি আক্রমণকে রুখে দেন এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি জোড়ালো আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। তবে ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান গত বছরের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।

রোববারের প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে মেক্সিকোর তাইগ্রেস। এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবারের ফাইনালে তাইগ্রেসের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: