বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

হাতিয়ায় উপজেলা আ.লীগের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

হাতিয়া প্রতিনিধি :  নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা সঙ্কট মোকাবেলায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এ ত্রাণ বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি মোহাম্মদ আলীর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক ও দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজী মুজিব উপজেলার সকল নূরানী ও কওমী মাদ্রাসা, হেফজখানা এবং এতিমখানার ৫৬৫ জন শিক্ষক কর্মচারীদের প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৬৫ হাজার টাকা প্রদান করেন।
এছাড়াও প্রত্যন্ত চরাঞ্চলসহ প্রতিদিন উপজেলা সদরস্থ জেলা পরিষদ ডাক বাংলোয় বাস-ট্রাক, রিকশা, ভ্যান, সিএনজি চালকসহ বিভিন্ন পেশা ও শ্রমজীবি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন তারা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানান, দরিদ্র ও অসহায়দের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। দেশের এই করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষদের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: