রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম
মার্কিন বিমানঘাঁটি ও পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে আবেদন করবেন যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

৪০৯ জন চিকিৎসকের নিয়োগ প্রকাশ করল পিএসসি

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের মহামারি জরুরি পরিস্থিতির জন্য মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০৯ জন চিকিৎসক নিয়োগ প্রকাশ করেছে পিএসসি। গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) রাতে পিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র কনসালট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয় ১০০ নম্বরের মৌখিক পরিক্ষায় ৫০ পাস নম্বর ধরা হয়েছে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। আগামী ১৮ জুলাই (রোববার) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন চলবে ২৭ জুলাই (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২৮ জুন ৪৪তম বিশেষ বিসিএসে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট নিয়োগ দিতে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ সংশোধন করে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। নিয়োগের পরে এই সংশোধন বিলুপ্ত হয়ে যাবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কলসানট্যান্ট শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে। জুনিয়র কনসালট্যান্টদের বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। জুনিয়র কনসালট্যান্টদের এমবিবিএস অথবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

এছাড়াও সহকারী সার্জন হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃতি সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

এমআই


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: