রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম
মার্কিন বিমানঘাঁটি ও পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে আবেদন করবেন যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

৫৬ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিসি

নিউজ ডেস্ক :: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। প্রতিষ্ঠানটি ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে। বেতন ৯,৩০০-২২৪৯০ টাকা।

কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আবেদনকারীর বয়স ১৯ মে ২০২১ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আগ্রহীরা biwtc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৪ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: