শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেটে গাছ লাগিয়ে আন্তর্জাতিক যুবদিবস উদযাপন

সিলেট প্রতিনিধি :: দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”- এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে জলবায়ু বিষয়ক সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, (সিলেট ইউনিট) ও সুরমা ইয়ুথ দল।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ে বনজ,ফলজ,ঔষধি শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। এতে অর্থায়ন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, ইসলামিক রিলিফের সিলেট অফিসের আরবান মবিলাইজার রাশেদ আহমদ, ইয়ুথনেট সিলেট জেলা সমন্বয়ক দেলওয়ার হোসেন মান্না, যুগ্ম-সমন্বয়ক নাজমুন নাহিদ ও হুমায়রা জেবা, সদস্য সায়মন আহমদ, সিয়াম আহমদ, তামিম আহমদ প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: