বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বন্দীদশার পরে : রাজীব দেব নাথ

আবার হাসবে দেশ, উৎসবের আমেজে
রমনার বটতলা, বই মেলার উচ্ছল প্রাঙ্গনে।
হাসব তুমি আমি, হাসব সবে মিলে
বিভেদ বিষাদ ভুলে ধুমধামে।

ডাকবে পাখি আবার,গাইবে বাউল পথিক
ভরবে খেলার মাঠ কোলাহলে।
বইবে সুশিল পবন, সূর্য দিবে কিরন
সাজবে শ্যামল বন, ফুলে ফুলে।

বইবে স্রোতধারা,রূপালী নদী বুকে
হাসবে কৃষানী সোনার ফসল তুলে।
রূপালী শশী আবার, মিষ্টি কিরন দিবে
বসবে জারির আসর, গাঁয়ের বাঁকে বাঁকে।

মাঝি গাইবে গান, ভাটিআলির সুর ধরে
গারোয়ান দেবে টান, ভাওইয়ার সুরে সুরে।
মানুষ নামবে আবার, জিবিকার সন্ধানে
ফুটবে ফুল আবার, ঋতুরাজের আগমনে।

আবার হাসব মোরা, দলবেধে প্রান খুলে
মহামারি চলে গেলে, লকডাউন শেষ হলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: