শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন অঞ্চলের নদী-খাল দখল দূষণ ও বিষমুক্ত করুন

বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবন অঞ্চলের নদী-খাল দখল, দুষণ ও বিষমুক্ত করুন। সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচান, সুন্দরবন বাঁচান। নদী নির্ভর মানুষের অধিকার ও নদীর স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসুন। নদীগুলো ক্রমাগত অস্তিত্ব হারাচ্ছে। নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য। নদীকে অবহেলা করার সুযোগ নেই। নদী রক্ষায় আইনের প্রয়োগ বাড়াতে হবে। ২৬ সেপ্টেম্বর রোববার সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে চরকানার পশুর নদীর পাড়ে মানববন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও বাদাবন সংঘ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“মানুষের জন্যে নদী” শ্লোগানে রোববার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা প্রসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, বাদাবন সংঘ’র রাকেশ সানা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, শেখ রাসেল, মেহেদী হাসান বাবু প্রমূখ।

মানববন্ধন শেষে সকাল ১১টায় চরকানা পশুর নদীর পাড়ে “নদী মাতৃক বাংলাদেশ” শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক প্রদীপ অধিকারী, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মজনু গাজী। এছাড়া বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও বাদাবন সংঘ’র আয়োজনে রোববার বেলা সাড়ে ১২টায় পশুর নদীতে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয় এবং নদীতে শিশুরা কাগজের নৌকা ভাসিয়ে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: