সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয় নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা জীবাশ্ম জ্বালানি নিয়ে একমত হতে না পেরে ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ ফ্যাসিস্ট অনুসারীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান

কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে ১৬ অক্টোবর ২০২১ শনিবার কর্মসংস্থান ব্যাংক আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, অঞ্চলাধীন ১৯ টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান এবং অতিথি হিসেবে মহাব্যবস্থাপক গৌতম সাহা ও উপমহাব্যবস্থাপক মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ আমিরুল ইসলাম। ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে দেশের প্রশিক্ষিত বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃজনের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক প্রবর্তিত বঙ্গবন্ধু যুব ঋণ বিতরণের বিষয়ে বিশেষ গুরত্ব আরোপ করেন। সভায় ব্যাংকের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: