রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল

কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে ১৬ অক্টোবর ২০২১ শনিবার কর্মসংস্থান ব্যাংক আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, অঞ্চলাধীন ১৯ টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান এবং অতিথি হিসেবে মহাব্যবস্থাপক গৌতম সাহা ও উপমহাব্যবস্থাপক মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ আমিরুল ইসলাম। ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে দেশের প্রশিক্ষিত বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃজনের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক প্রবর্তিত বঙ্গবন্ধু যুব ঋণ বিতরণের বিষয়ে বিশেষ গুরত্ব আরোপ করেন। সভায় ব্যাংকের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: