মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?

চতুর্থ ধাপে ৮৪০ ইউপি নির্বাচন: ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক :: ঘোষণা করা হলো চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল। আজ বুধবার (১০ নভেম্বর) তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে মোট ৮৪০ ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে দ্বিতীয় ধাপে আট শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনি প্রচার শেষ হয়েছে। এ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার মাঠে নেমেছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার এসব নির্বাচনের প্রচার শেষ হয়েছে। আজ বুধবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হচ্ছে।

এই ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইনি জটিলতার কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে এ ধাপে ৮৩৫টি ভোট হতে পারে। ৮১জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। আর পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব ইউনিয়ন পরিষদে ভোটের কোনো দরকার হবে না।

উল্লেখ্য, প্রথম ধাপে ৩৬৯ ইউপির ভোট সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। আর তৃতীয় ধাপে ১ হাজার ১টি ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: