শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড দলে চোটের হানা কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার স্ত্রী’কে হত্যা করে মরদেহ খাটে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা বিগত সরকার সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে: সংস্কৃতি মন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে সতর্ক করলো নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতারক চক্রের তৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বুধবার ৪ ফেব্রুয়ারি একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, কোনো অজ্ঞাত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোনকলে সাড়া না দিতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। তারা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৮ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে বলে কমিশনের কাছে তথ্য এসেছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানি প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন সবাইকে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য আবারও আহ্বান জানিয়েছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: