শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

মোংলা প্রেসক্লাব সদস্যদের পিপিই দিলেন আওয়ামীলীগ নেতা জসিম

মোংলা থেকে মোঃ নূর আলম : গণমাধ্যমকর্মীদের করোনা ভাইরাস কোভিড-১৯ ঝুঁকি লাঘবে ২ জুন মঙ্গলবার সকালে ক্লাব মিলনায়তনে মোংলা প্রেসক্লাব সদস্যদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা পোশাক সামগ্রী পিপিই প্রদান করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।

মঙ্গলবার সকাল ১১টায় পিপিই প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব, আহসান হাবিব হাসান, মনিরুল হায়দার ইকবাল, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা আবু হোসাইন সুমন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল হাসান, সোহাগ মোল্লা প্রমূখ।

পিপিই বিতরণকালে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম বলেন স্বাস্থ্যকর্মী-সাংবাদিক-পুলিশ-সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা করোনা ঝুঁকিতে আছে। আশাকরি সরকারের নির্দেশনা মেনে চললে এবং সকলের সম্মিলত প্রচেষ্টার মাধ্যমে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে।

আওয়ামীলীগ শেখ কামরুজ্জামান জসিম সাংবাদিকদের পিপিই প্রদান করায় মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: