রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

যান্ত্রিকপদ্ধতিতে কেটে যাবে মুগডাল চাষ বিমুখতা, লাভবান হবে কৃষক

বিশেষ প্রতিনিধি : বাড়বে দেশে মুগ ডালের উৎপাদন ও ফলন, উন্নত হবে বীজের মান। গত ১০ জুন পাবনার ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্রে কৃষক কৃষাণীদের এক মাঠদিবসে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, প্রচুর পুষ্টি ও উদ্ভিদজাত আমিষে পরিপূর্ণ খরিপ মৌসুমের প্রধান ডাল জাতীয় ফসল মুগ শুধু মানুষই নয় মাটির স্বাস্থ্যেরও উন্নয়ন করে। এর মূলে থাকা গুটি গুটি নডিউল বাতাসের নাইট্রোজেনকে সংঘবদ্ধ করে নিজেই ইউরিয়া সারের চাহিদা মেটায়। এতে একই সঙ্গে মাটির উর্বরতাও বাড়ে। ফসলটি খুব স্বল্প সময়ে ঘরেও তোলা যায়। এতো গুণ থাকার পরেও প্রচন্ড শ্রমিক সংকটে কৃষক আজ মুগ চাষে বিমুখ।

শ্রমিকের অভাবে কাটার মজুরীর সঙ্গে মুগ উৎপাদন খরচ অনেক বেড়ে লোকসানে পড়ে কৃষক। যন্ত্র দিযে একবারে কেটে মাড়াই করায় এখন কৃষকরা মুগচাষে লাভের মুখ দেখবেন। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বারি বিরামহীন গবেষণায় মুগফসলের উন্নত প্রযুক্তি উদ্ভাবনে অভাবনীয় সাফল্য দেখিয়ে চলেছে।

ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচারক রইছউদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে মাঠদিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহিনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আরিফুল ইসলাম ও দেবাশীষ সরকার এসময় উপস্থিত ছিলেন। গাজীপুরের জয়দেবপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী এবং ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলের মুগফসল চাষীরা এতে অংশ নেন ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: