শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

বরগুনায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ

বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশসহ ৬ জেলেকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। সোমবার (২১ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটার লঞ্চঘাট সংলগ্ন খালের মোহনা থেকে এফ.বি. হামিম নামের একটি ট্রলার থেকে এগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হারুন-অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় কিছু অসাধু জেলে সাগর থেকে জাটকা ইলিশ শিকার করে মৎস্য বন্দরে নিয়ে আসেন। সেখানে বিক্রি করতে না পেরে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে এফ.বি. হামীম নামের একটি ট্রলার থেকে ৪০মন ঝাটকাসহ ৬ জেলেকে আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল-মুজাহিদ বলেন, আটক ৬ জেলেকে ২ হাজার টাকা করে ১২হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়ছে। জাটকা ইলিশগুলো এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। এবং ট্রলার মালিকের মুছলেকা রেখে ট্রলারটি তার জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: