বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

বেকারের কথ্য – মোঃ মোবারক হোসেন দেলোয়ার

আওয়ামী,জাতীয়তাবাদী,জাতীয় পার্টি
যে গদিতে আসুন না কেন?
বেকারত্ব ঘুচেনি, ঘুচবেনা কভু
কোন কালের জন্য।
ওরা আশা দেবে, ভরসা দিবে
দিবেনা কভু কর্ম ।
ওদের কথায় উঠবস করো,
এটাই ওদের ধর্ম।
কম দামে দিবে তেল, লবন,চাল
রাখিবে তোমাকে শান্ত,
দারিদ্যের মাঝে বেঁচে থাক তুমি
ষড়যন্ত্র ওদের মস্ত।
সতেরো বছরের পড়া শেষ হতে
সাতাশ বছর পাড়,
চাকুরীর জন্য বেধে দেয়া সময়
থাকে না বেশী আর।
চাকুরীর নামে পরীক্ষা নিতে
হাতিয়ে নেয় টাকা,
বয়স তোমার পেরিয়ে গেল
বাবার পকেট ফাঁকা।
হায়রে বেকার ভোটের সময়
কদরটা তোমার বাড়ে,
ভোটের মাঠে তুমি ব্যবহৃত
তারপর অনাদরে।
পরিবারে তুমি অতি বড় বোঝা
হৃদয়ে বিষাদ সিন্ধ,
সুখ পাখিটা সোনার হরিণ
দুঃখটা তোমার বন্ধু।
”সমাপ্ত”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: