শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

কুষ্টিয়ায় জাসদ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা সালামের সহযোগী মামুনকেও ছুরিকাঘাত করে।

বুধবার (১১ মে) রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদরগা বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব খান সালাম দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় সালাম ও মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটে মাহবুব খান সালাম মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাহবুব খান সালামের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পায়ের সমস্ত রগ কেটে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী অহত মামুন জানান, তিনিসহ দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম ও আরো একজন ভ্যানযোগে আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সালামের হাত পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: