শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

নাটকে মিমের ব্যস্ততা বাড়ছে

নিউজ ডেস্ক :: গত কয়েক বছর ধরেই টিভি নাটকে অনুপস্থিত ছিলেন এক সময়ের নাটকের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে সম্প্রতি নাটকে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। প্রশ্ন জাগছে, নাটকে কী আবারও নিয়মিত হচ্ছেন মিম?

যদিও তার হাতে একাধিক বিগ বাজেটের সিনেমার কাজ আছে। তবে নাটকে অভিনয় করার কারণে তাকে নিয়ে নাটক নির্মাণে আগ্রহী হয়ে উঠেছেন নির্মাতারা। এরইমধ্যে অনেক নাটকের প্রস্তাবও পেয়েছেন মিম। নাটকে নিয়মিত অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু কখনই বলিনি যে নাটকে আর অভিনয় করব না। তবে যেহেতু দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছিল নাটকের অভিনয়ে, তাই অনেকেই ভেবে রেখেছেন আমি আর হয়তো নাটকে ফিরব না।

কিন্তু আমার চিন্তা হলো, মানসম্মত গল্প এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় যদি মনমতো হয় তাহলে নাটকে অভিনয় করতে আমার কোনো অনাগ্রহ নেই। তবে ধারাবাহিক নাটকে অভিনয় করব না এখন। গত ঈদে দুটি নাটকে অভিনয় করেছিলাম।

দুটোর জন্যই অনেকের কাছে থেকে ভালো সাড়া পেয়েছি। আগামী কুরবানির ঈদেও কয়েকটি নাটকে অভিনয়ের ইচ্ছা আছে।’ এদিকে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন মিম। এ ছাড়া রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’ এবং ‘ইত্তেফাক’ নামের আরও দুটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: