বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে ধানের বীজ তলায় হাঁস পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটে। এসময় আমেনা বেগম(৫৫)নামের এক বৃদ্ধা প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে বিকেলের দিকে আহত বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ আরও অন্তত ৭জন আহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চর হাসান ভূঁইয়ার হাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর হাসান ভূঁইয়ার হাট গ্রামের তছিরের বাড়ির শাহ আলম’র স্ত্রী। আহতরা হলেন-সুজন,আলমগীর,শামীম,শিপন,কামাল,আজাদ,লাকী বেগম।

স্থানীয় ও পুলিশের ভাষ্য , সকালের দিকে নিহত আমেনা বেগম’র পালিত হাঁস প্রতিবেশী সেকান্তর বাড়ির কবিরের স্ত্রী হালিমা বেগমের ধানের বীজ তলা নষ্ট করলে তারা কয়েকটি হাঁস আটক করে। এরপর আমেনার ছেলে রহিম প্রতিবেশী সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন।বাক্বিতন্ডার এক পর্যায়ে নিহত বৃদ্ধার ছেলে রহিম ধানের বীজ তলার মালিক কবিরের স্ত্রীকে মারধর করে । একপর্যায়ে হালিমার ছেলে আলমগীর তার মাকে মারধরের খবর পেয়ে রহিমের বৃদ্ধা মা আমেনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে ওই বৃদ্ধা ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, দুপুর ২টার দিকে নিহত আমেনা বেগম’র ছেলে রহিমের হামলায় প্রতিপক্ষের আরও ৭জন আহত হয়েছে। এর মধ্যে কবিরের ভাগ্নে সুজন (২৩), কে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

চরজব্বার থানার অফিচার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: